ওয়াসিম আহসান
আসমান সাজিলো,গর্জনে ডাকিলো
বহিলো শীতল হাওয়া,
শুষ্ক হ্নদয় উল্লাসে মাতিলো
বৃষ্টিরে হইবে পাওয়া ।
এলোমেলো কেশে,উদাসী বেশে
মেঘেরা করিলো নৃত্য,
কামনা জাগিলো বাসনা জাগিলো
বৃষ্টিতে হইবে সিক্ত ।
রুপ দেখাইলো,কাছে টানিলো
রংধনু রাঙ্গাইলো মনে,
তপ্ত হ্নদয়ে ঝরিলো না বৃষ্টি
চলিলো অপর পানে।


0 Comments