ওয়াসিম আহসান
কোথায় পাবো মনের মতো জগত
শান্তিতে একটু করতে পারি বসত।
করবে না কেউ অবহেলা-অপছন্দ
লাগবে না কিছু অসহ্য-মন্দ।
যেখানে নাই মানুষ রূপী ইবলিশ
মুখে মধু অন্তরে রাখবে না বিষ।
থাকবে না কোন বিদ্বেষ-হিংসা
করবে না কেউ নিন্দা-ঘৃণা।
নাই অবিশ্বাস,ধোকা,মিছে আশা
নাই ছলনাময়ী ভালোবাসা।
যেথায় অশ্রু জমে না চোখের কোনে
পুষ্প হাসি দিতে হয় না ব্যাথিত মনে।
দেখতে হবে না কারো মিথ্যা অভিনয়
নাই প্রতিশ্রুতি ভাঙ্গার ভয়।
নাই উচু-নিচু, সাদা-কালার বৈষম্য
ভালোবাসবে অন্তর দিয়া করবে শপথ,
কোথায় পাবো মনের মতো জগত ।


2 Comments
Really good
ReplyDeleteReally good
ReplyDelete