Header Ads Widget

Responsive Advertisement

আমাদের মেস

ওয়াসিম আহসান

জয় ভবনের দ্বিতীয় তলা
সোনাই নদীর ধারে,
পাশাপাশি আটটি রুম
একটি পরিবারে।

কারো বাড়ি কিশোরগঞ্জ
কারো দিনাজপুর,
কেউ এসেছে টাঙ্গাইল থেকে
কেউবা রংপুর।

কেউ ভাল লেখা-পড়ায়
কেউবা খেলা-ধুলায়,
কারো নেশা আড্ডাবাজি
কেউবা থাকে উন্মাদ সাজি।

ভিন্ন জায়গার ভিন্ন মানুষ
উদ্দেশ্য লেখা-পড়া,
তাদের প্রতি ভালোবাসা
যাদের হাতে মেসটা গড়া।


literature.ml,kobita,poem,bangla best poem,best kobita

Post a Comment

2 Comments

Featured Post

 বিমুগ্ধ