ওয়াসিম আহসান
সে কি উদাস থাকে
শতো অভিমান জমায় বুকে,
ভাবনা জুড়ে আমায় রাখে
নীরঘুম রাতে ঝরনা বহায় ডাগর চোখে।
সে কি আকাশ নিয়ে স্বপ্ন দেখে
দিবানিশি ঘুমের গোরে,
নীল গোলাপের ছবি আঁকে
মনের ভেতর খুব গোপনে যতন করে।
সে তো মোর ভেতর বাহির হ্রদয় জুড়ে
থাকুক সে দিল্লী-ঢাকা বহুদূরে,
ইট-পাথরের বিলাসী নগরীর বুকে
উড়ে বেড়াক সে মহা সুখে।


0 Comments