প্রকৃতির লীলায় বিমুগ্ধ
ক্ষত হয়নি,অনলে পুড়েনি
তবুও ভেতরটা কেন দগ্ধ!
আমিতো অটুট বিশ্বাসে
তাহাতে হয়েছি বিলীন
তাহাতে করেছি বস-বাস
সে কেন নেয়নি মোরে নিশ্বাসে?
নতুন আকাশে বৈশাখী সাজে সে সজ্জিত
নিকোটিনে, অ্যালকোহলে
নিদ্রা বিহীন রজনীতে
এ কোন নরকে আমি নিমজ্জিত?
স্মৃতি-স্তুপ জরায়ে ফানুসে
ক্ষনে ক্ষনে মন বলে দে উরায়ে
তবে কি পাব নিস্তার?
নাকি এ সুখের হবে আরও বিস্তার?
![]() |
| https://wasimsay.blogspot.com |


0 Comments