Header Ads Widget

Responsive Advertisement

মনে পড়বে আমায়

ওয়াসিম আহসান

আমিও চলে যেতে পারি
দিতে পারি গভীর জলে ডুব,
দক্ষিনা হাওয়া এসে লাগলে গায়
আমায় মনে পড়বে হয়তো খুব।

খোপা করে চুল বাধলে
হয়তো নীল শাড়িটা পরলে,
সামনে আসার জাগে যদি লোভ
আমায় মনে পড়বে হয়তো খুব।

শেষ বিকেলে পুকুরপাড়ে
ভর দুপুরে হাতির ঝিলে,
দিবেনা কেউ দুখ
আমায় মনে পড়বে হয়তো খুব।

আমি তখন অনেক দূরে
যেখান থেকে আর আসবো না ফিরে,
তর মনে জমবে কতই ক্ষোভ
আমায় মনে পড়বে হয়তো খুব।




Post a Comment

0 Comments

Featured Post

 বিমুগ্ধ